সংবাদদাতা, তপন: প্রধান শিক্ষককে হেনস্তার প্রতিবাদে ধিক্কার মিছিল এবং পথসভা করলেন স্কুলের প্রাক্তনীরা। মিছিলে পা মেলান অভিভাবকরাও। তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কড়ই চেঁচড়া হাইস্কুলের প্রাক্তনী এবং অভিভাবকরা মিলিতভাবে এদিন প্রথমে কড়ই চেঁচড়া দুর্গা মন্দির থেকে ধিক্কার মিছিল বের করে এলাকা পরিক্রমা করেন। মন্দিরের সামনে পথসভা করে প্রতিবাদও জানানো হয়।
Advertisement
গত মঙ্গলবার কড়ই চেঁচড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সুবীরকুমার দাস নবম শ্রেণির এক পড়ুয়াকে শাসন করতে গিয়ে বেতের বাড়ি মারেন বলে অভিযোগ। খবর পেয়ে কয়েকজন অভিভাবক স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ ছিল, প্রধান শিক্ষক বিনা কারণে মাঝে মধ্যেই পড়ুয়াদের মারধর করেন। সেদিন পরিস্থিতি সামাল দিতে আসতে হয় তপন থানার পুলিস এবং র্যাফকে। আলোচনার মধ্য দিয়ে সেদিনের সমস্যার সমাধান হয়। যদিও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না বাকি অভিভাবকরা। প্রধান শিক্ষকের হেনস্তার প্রতিবাদে এদিন পথে নামেন প্রাক্তনীরা।
শঙ্কর ভুঁইমালি নামে এক অভিভাবক বলেন, আমার ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমি এই স্কুলের প্রাক্তনী। আমার ছেলে কখনও প্রধান শিক্ষকের নামে কোনও অভিযোগ করেনি। ছাত্ররা যাতে ভালো করে পড়াশোনা করে, সেটা দেখার কথা প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকের। এতে প্রধান শিক্ষক যদি ছাত্রদের শাসন করেন, তাহলে দোষ কোথায়? প্রধান শিক্ষকের জন্যই স্কুলে পড়াশোনা ভালো হয়। প্রধান শিক্ষকের হেনস্তা করার প্রতিবাদে আজ আমাদের এই ধিক্কার মিছিল এবং পথসভা। প্রধান শিক্ষক বলেন, সেদিনের ঘটনাটি ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। তারজন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু গুটিকয়েক ছাত্রের জন্য বৃহত্তর ছাত্রের স্বার্থ আগামীতে কোনওদিন ক্ষুণ্ণ হবে না। প্রাক্তনীরা বলেন, প্রধান শিক্ষক যাতে আগামীতে একইভাবে পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে, ভুল শোধরাতে শাসন ব্যবস্থা চালু রাখেন সেই জন্যই আমাদের এই কর্মসূচি। প্রাক্তনীদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন তপন হাইস্কুলের শিক্ষক অলোক সরকার। বলেন, ছাত্রদের ভুল শোধরানোর জন্য শাসন অবশ্যই দরকার।