Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রবীণদের নিয়ে বনভোজন

প্রবীণদের নিয়ে বনভোজন
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাসখানেক আগে শহর এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে বনভোজন করেছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। মঙ্গলবার গ্রামীণ এলাকার প্রবীণদের নিয়ে হল বনভোজন। খাওয়া-দাওয়ার পাশাপাশি ছিল পল্লি ও লোকগীতির আসর। এদিন হাবড়া ২ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫০০ প্রবীণ ও প্রবীণাকে নিয়ে বনভোজনের আয়োজন হয়েছিল বিধায়কের উদ্যোগে। দিঘড়া মালিকবেড়িয়ার নোয়াপাড়ায় বনভোজনের আসর বসে। বয়সের কারণে প্রবীণরা খুব একটা বাড়ির বাইরে যেতে পারেন না। সেই কথা মাথায় রেখে তাঁদের মনোরঞ্জনের জন্য বনভোজনের ব্যবস্থা করা হয়েছিল। এদিন বিধায়ক ওই বনভোজন অনুষ্ঠানে হাজির থেকে প্রবীণদের সংবর্ধনা জানান।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ