নাগপুর: রনজি ট্রফির সেমি-ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে বড় ইনিংস গড়ার পথে বিদর্ভ। প্রথম দিনের শেষে পাঁচ উইকেটে ৩০৮ রান তুলেছে তারা। ফলে প্রবল চাপে মুম্বই। বিদর্ভের দানিশ মালেওয়ার (৭৯), ধ্রুব শোরে (৭৪), যশ রাঠোর (৪৭), করুণ নায়ার (৪৫) রান পেয়েছেন। শিবম দুবে (২-৩৫), শামস মুলানি (২-৪৪), রয়স্টন ডায়াস (১-২৬) উইকেট ভাগ করে নেন। শার্দূল ঠাকুর উইকেট পাননি। অজিঙ্কা রাহানের নেতৃত্বে মুম্বই দলে সূর্যকুমার যাদব থাকলেও চোটের জন্য ছিটকে গিয়েছেন যশস্বী জয়সওয়াল।
Advertisement
অন্য সেমি-ফাইনালে মোতেরায় গুজরাতের বিরুদ্ধে কেরল চার উইকেট হারিয়ে তুলেছে ২০৬ রান। অধিনায়ক শচীন বেবি খেলছেন ৬৯ রানে। অক্ষয় চন্দ্রন, রোহন কুন্নামমাল, জলজ সাক্সেনা— তিনজনই ফিরেছেন ৩০ রানে। মহম্মদ আজহারউদ্দিনও খেলছেন ৩০ রানেই।



