রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবির সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা ‘স্পিরিট’ ছবির কাজে ব্যস্ত। মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস। এবার খবর, এই ছবিতে তাঁর বিপরীতে থাকতে পারেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। চমক এখানেই শেষ নয়, নেতিবাচক চরিত্রে থাকছেন বলি পাড়ার পাওয়ার কাপল সইফ আলি খান ও করিনা কাপুর খান। শোনা যাচ্ছে, বর্তমানে ম্রুনালের সঙ্গে কথাবার্তা বলছেন পরিচালক। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে পুলিসের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে।



