Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিতলেন প্রণয়, বিদায় শ্রীকান্তের

সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন এইচএস প্রণয়। ভারতের তারকা শাটলার বুধবার তিন গেমের লড়াইয়ে হারান বিশ্বের পাঁচ নম্বর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে।

জিতলেন প্রণয়, বিদায় শ্রীকান্তের
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিঙ্গাপুর: সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন এইচএস প্রণয়। ভারতের তারকা শাটলার বুধবার তিন গেমের লড়াইয়ে হারান বিশ্বের পাঁচ নম্বর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে। একঘণ্টার সামান্য বেশি সময়ে প্রণয় জেতেন ১০-২১, ২১-১২, ২১-১৮ ফলে। ৩৩ বছর বয়সি এর আগে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। তবে গত পাঁচ বছরে এই প্রথমবার তিনি হারালেন ক্রিস্টিকে। ২০২১ সালে ইন্দোনেশিয়ান ওপেনে শেষবার এই দ্বৈরথে জয়ী হন প্রণয়। এদিকে, মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টো। তবে কিদাম্বি শ্রীকান্ত ও মালবিকা বানসোদ প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেননি। বিশ্বের প্রাক্তন একনম্বর ও ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী শ্রীকান্ত ২০-২২, ২১-১৯ , ১৭-২১ গেমে হারেন লো কিয়ান ইউয়ের কাছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ