Bartaman Logo
৯ জুন, ২০২৬

ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতির, সঙ্গে ১১ লক্ষ টাকা জরিমানা

ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রোজ্বল রেভান্নার। শনিবার বেঙ্গালুরুর বিশেষ আদালত এই সাজা ঘোষণা করে।

ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতির, সঙ্গে ১১ লক্ষ টাকা জরিমানা
  • ২ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

বেঙ্গালুরু: ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রোজ্বল রেভান্নার। শনিবার বেঙ্গালুরুর বিশেষ আদালত এই সাজা ঘোষণা করে। সেইসঙ্গে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ ক্ষতিপূরণ হিসেবে নির্যাতিতাকে দিতে হবে বলে জানিয়েছেন আদালত। গতকালই ধর্ষণ মামলায় প্রাক্তন সাংসদ প্রোজ্জ্বলকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

Advertisement

পরিচারিকাকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও তার ভিডিও রেকর্ড করার অভিযোগ রেভান্নার বিরুদ্ধে। ২০২৪ সালে তাঁকে গ্রেপ্তার করা। বিপদ বুঝে মাঝে অবশ্য দেশছেড়ে পালানোর চেষ্টা করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। তবে শেষরক্ষা হয়নি। অভিযোগ দায়েরের পরে দ্রুততার সঙ্গে এগোয় তদন্ত। তদন্তভার পায় সিআইডির সাইবার ক্রাইম স্টেশন। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হয় মামলা। এর ১৪ মাস পরে মামলার রায় ঘোষণা হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ