Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সিনডারভের বিরুদ্ধে জয়ী প্রজ্ঞানন্দ

সিংকফিল্ড কাপ ২০২৬-এর প্রথম দিন জয় হাতছাড়া হয়েছিল রমেশবাবু প্রজ্ঞানন্দের। তবে দ্বিতীয় দিন ভুল হয়নি।

সিনডারভের বিরুদ্ধে জয়ী প্রজ্ঞানন্দ
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সেন্ট লুইস: সিংকফিল্ড কাপ ২০২৬-এর প্রথম দিন জয় হাতছাড়া হয়েছিল রমেশবাবু প্রজ্ঞানন্দের। তবে দ্বিতীয় দিন ভুল হয়নি। চলতি আসরে প্রথম জয় ছিনিয়ে নিলেন তিনি। ৯৫ চালের ম্যারাথন লড়াইয়ে প্রজ্ঞানন্দ হারিয়েছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার জাভোকির সিনডারভকে। একটা সময় মনে হচ্ছিল ড্র হবে। তবে ৮২তম চালে মারাত্মক ভুল করেন সিনডারভ। সেই সুযোগের সদ্ব্যবহারে শেষ পর্যন্ত বাজিমাত প্রজ্ঞার। প্রথম দু’রাউন্ডে ভারতীয় তারকার সংগ্রহ ১.৫ পয়েন্ট। এদিকে, কেয়ার্নস কাপে আসাউবায়েভার বিরুদ্ধে ড্র করেছেন বৈশালী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ