Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী আবাস যোজনা, কর্মসূত্রে বাইরে? টাকা পেতে বাধা নেই

পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর শোনাল কেন্দ্র। কর্মসূত্রে গ্রামের বাইরে থাকলেও পরিযায়ী শ্রমিকরা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় পাকা বাড়ির অর্থ পেতে পারেন বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী আবাস যোজনা, কর্মসূত্রে বাইরে? টাকা পেতে বাধা নেই
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর শোনাল কেন্দ্র। কর্মসূত্রে গ্রামের বাইরে থাকলেও পরিযায়ী শ্রমিকরা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় পাকা বাড়ির অর্থ পেতে পারেন বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে এক আবেদনকারী জানতে চান, কাজের জন্য গ্রামের বাইরে থাকলে কোনো পরিযায়ী শ্রমিক আবাসের টাকা এবং অন্য সুযোগ সুবিধা পাবেন কি না? এই নিয়ে কেন্দ্রকে উত্তর দিতে বলে কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)। উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, কর্মসূত্রে শুধুমাত্র গ্রামের বাইরে রয়েছেন বলে কাউকে আবাসের সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। এই ধরণের কোনো নিয়মও নেই। কেউ মাটির বাড়িতে থাকলে শর্তসাপেক্ষে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ