নয়াদিল্লি ও পাটনা, ১৭ ফেব্রুয়ারি: রবিবারের ছুটির রাত কাটতে না কাটতেই জোর ধাক্কা। কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। তবে রাজধানীর বহু বাসিন্দার বক্তব্য, কম্পন অনুভূত হয়েছে তীব্র ভাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি গভীরতায় হওয়ায় কম্পন অনেক বেশি টের পেয়েছে আমজনতা। দিল্লির পাশাপাশি এনসিআর-এও এই কম্পন অনুভূত হয়েছে।
Advertisement
রাজধানীর বাসিন্দাদের অনেকেরই বক্তব্য, এমন তীব্র কম্পন তাঁরা এর আগে কখনও টের পাননি। বিল্ডিংগুলি রীতিমতো দুলে উঠেছিল বলে দাবি করছেন তাঁরা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দিল্লিবাসীকে ভূমিকম্প নিয়ে বার্তা দিয়েছেন। তিনি আমজনতাকে শান্ত থাকার অনুরোধ করেছেন। একইসঙ্গে আফটারশক-এর সম্ভাবনার কথা মনে করিয়ে দিল্লিবাসীকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।
দিল্লির কম্পনের ধাক্কা কাটতে না কাটতেই ভূমিকম্প অনুভূত হয় বিহারেও। দুলে ওঠে পড়শি রাজ্যের সিওন শহর। সকাল ৮টা ২ নাগাদ এই শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এক্ষেত্রেও কম্পনের মাত্রা ছিল ৪। পরপর ভূমিকম্পে কিছুটা শঙ্কায় দেশবাসী।