Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর পুলিশ জেলায় ২৮০টি সিসি ক্যামেরা দেবে পাওয়ার গ্রিড

গ্রামীণ এলাকার সুরক্ষার কথা মাথায় রেখে এগিয়ে এল পাওয়ার গ্রিড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে বারুইপুর পুলিশ জেলাকে ২৮০টি হাই-ডেফিনেশন সিসি ক্যামেরা দেবে তারা।

বারুইপুর পুলিশ জেলায় ২৮০টি সিসি ক্যামেরা দেবে পাওয়ার গ্রিড
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গ্রামীণ এলাকার সুরক্ষার কথা মাথায় রেখে এগিয়ে এল পাওয়ার গ্রিড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে বারুইপুর পুলিশ জেলাকে ২৮০টি হাই-ডেফিনেশন সিসি ক্যামেরা দেবে তারা। সেগুলি ১৫৬টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গায় লাগানো হবে। খরচ হবে প্রায় ১৯.৯৮ লক্ষ টাকা। এই মর্মে পুলিশ জেলার সঙ্গে মউ স্বাক্ষর করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, জনগণের নিরাপত্তা বাড়ানো। নজরদারি আরও শক্তিশালী হবে। এই মউ স্বাক্ষর করেন পাওয়ারগ্রিডের সিনিয়র জেনারেল ম্যানেজার সন্দীপ কুমার বারিক এবং পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ