Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাক বিভাগের মেয়াদি প্রকল্প নিয়ে বিভ্রান্তি কাটল

পাঁচ বছরের মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিটের নিয়ম আগেই বদল করেছিল ডাক বিভাগ। তারা ঘোষণা করেছিল, ওই প্রকল্পে টাকা জমা করলে, তা চার বছরের আগে ভাঙানো যাবে না।

ডাক বিভাগের মেয়াদি প্রকল্প নিয়ে বিভ্রান্তি কাটল
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  পাঁচ বছরের মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিটের নিয়ম আগেই বদল করেছিল ডাক বিভাগ। তারা ঘোষণা করেছিল, ওই প্রকল্পে টাকা জমা করলে, তা চার বছরের আগে ভাঙানো যাবে না। যদি গ্রাহক চার বছর পর এবং মেয়াদ শেষের আগেই তা ভাঙান, তাহলে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ পাবেন তিনি। ২০২৩ সালের ১০ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু তারপরও সুদ সংক্রান্ত জিজ্ঞাসা থেকে যাচ্ছে গ্রাহকদের মধ্যে। গ্রাহকদের একাংশের প্রশ্ন, যাঁরা আগে থেকেই পাঁচ বছরের মেয়াদি আমানতে টাকা রেখেছেন, তাঁদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য হবে? অর্থাৎ তাঁরা চার বছরের আগেই তা ভাঙাতে পারবেন কি? সেক্ষেত্রেও কি সুদের হার মিলবে সেভিংস অ্যাকাউন্টের হারে? এখনও গ্রাহকদের মধ্যে এই বিভ্রান্তি থাকায়, ডাকবিভাগ জানিয়েছে, এই নিয়ম কেবলমাত্র পাঁচ বছরের মেয়াদি প্রকল্পগুলির ক্ষে঩ত্রেই প্রযোজ্য, 

Advertisement

যেগুলি ২০২৩ সালের ১০ নভেম্বর বা তার পর থেকে চালু হয়েছে। পুরনো প্রকল্পগুলি যেমন চলছে, তেমনই চলবে। অর্থাৎ পুরনো প্রকল্পগুলি ভাঙানোর সুযোগ থাকবে গ্রাহকদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ