Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

জুন মাসে রাজ্যে বসছে ডাক আদালত

পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এরাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন, জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল।

জুন মাসে রাজ্যে বসছে ডাক আদালত
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগ। এরাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন, জানিয়েছে পশ্চিমবঙ্গ সার্কেল। আগামী ১৭ জুন সকাল সাড়ে ১১টায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। তবে গ্রাহকরা অংশ নেবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। ডাকবিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে যেসব অভিযোগ জমা হয়েছে এবং যেগুলির নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন গ্রাহক। তবে আদালতে বিচারাধীন কোনো বিষয় এখানে আনা যাবে না। রাখা যাবে না দপ্তরের নীতিগত কোনো বিষয়ও। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের আগামী ১ জুনের মধ্যে ইমেলে বা ডাকযোগে তা পাঠাতে হবে। চিঠি আসবে ‘এসসি দাস, এডিপিএস (সিএস), অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। ইমেল পাঠাতে হবে [email protected]এ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ