Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোকে রেখেই দল ঘোষণা পর্তুগালের

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লায়োনেল মেসি। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও কি একই পথে হাঁটবেন?

রোনাল্ডোকে রেখেই দল ঘোষণা পর্তুগালের
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লায়োনেল মেসি। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও কি একই পথে হাঁটবেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ফুটবল মহলে। কিন্তু সিআরসেভেনের তেমন চিন্তাভাবনা নেই। ৪১ বছর বয়সি মহাতারকাকে রেখেই নেশনস লিগের আসন্ন ম্যাচগুলির জন্য দল ঘোষণা করেছে পর্তুগালের কোচ জর্জ হেসাস।

Advertisement

২০২৬ বিশ্বকাপে রোনাল্ডোর পারফরম্যান্স তেমন চমকপ্রদ ছিল না। তিনি নিজেও বলেছিলেন, ‘এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ।’ এমনকী সম্প্রতি এক সাক্ষাৎকারে একধাপ এগিয়ে বলেন, ‘হয়তো ফুটবলে এটাই আমার শেষ বছর।’ তারপর জল্পনা আরো জোরাল হয়। আপাতত তাতে জল ঢাললেন পর্তুগালের নতুন কোচ জর্জ। আসলে রোনাল্ডোর সঙ্গে অতীতে আল নাসেরে কাজ করেছেন তিনি। গত মরশুমে ক্লাবকে ট্রফিও জেতান তাঁরা। কোচের কথায়, ‘রোনাল্ডো পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী। তবে দলের আর পাঁচজন ফুটবলারের মতোই ওকে দেখা হবে। যদি ভালো পারফরম্যান্স মেলে ধরে, খেলবে। যদি না পারে, খেলবে না।’ উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ড রোনাল্ডোর ঝুলিতে। মোট ১৪৬ বার বিপক্ষের জাল কাঁপিয়েছেন তিনি। আর চারটি গোল করলেই পূর্ণ হবে দেড়শোর মাইলফলক। পাশাপাশি আরও এক কীর্তির হাতছানি রয়েছে তাঁর সামনে। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে কেরিয়ারের ১০০০ গোল! এই কীর্তি স্পর্শ করতে আর ২১টি গোল প্রয়োজন সিআরসেভেনের (৯৭৯)।

Advertisement
সম্পর্কিত সংবাদ