Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও

দু’দিন আগেই নিজের ৮৩তম জন্মদিন পালন করেছেন। আর আজ, রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

প্রয়াত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও
  • ১৩ জুলাই, ২০২৫ ১০:০৭
Prefer us on Google

হায়দরাবাদ, ১৩ জুলাই: দু’দিন আগেই নিজের ৮৩তম জন্মদিন পালন করেছেন। আর আজ, রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। প্রয়াত জনপ্রিয় তেলেগু অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। এদিন ভোরেই হায়দরাবাদের জুবিলি হিলসের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। এমনটাই জানা গিয়েছে অভিনেতার পরিবার সূত্রে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কঙ্কিপাড়ুতে জন্ম শ্রীনিবাসের। ১৯৭৮ সালে ‘প্রণাম খারেধু’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেব্যুউ।

Advertisement

তারপর থেকেই চারদশক ধরে দক্ষিণী সিনেমাতে অভিনয় করেছেন। মোট ৭৫০-এর বেশি সিনেমাতে অভিনয় করেছেন শ্রীনিবাস। তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি সিনেমাতেই বেশিরভাগ কাজ করেছেন তিনি। শ্রীনিবাস রাও অভিনীত জনপ্রিয় কয়েকটি সিনেমা হল- ‘আহা না পেলান্টা’, ‘প্রতিগতনা’, ‘কয়েদি নম্বর ৭৮৬’, ‘শিবা’, ‘যমলীলা’। একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৫ সালে এই বর্ষীয়ান অভিনেতাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে কেন্দ্রীয় সরকার। সিলভার স্ক্রিনের পাশাপাশি রাজনীতির ময়দানেও ছিলেন তিনি।

১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন শ্রীনিবাস। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা তেলেগু ইন্ডাস্ট্রি। কোটা শ্রীনিবাস রাওয়ের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। অভিনেতার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন প্রাক্তন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও অভিনেতা প্রকাশ রাজ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ