Bartaman Logo
১৫ জুন, ২০২৬

অস্বাভাবিক মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর, শোকের ছায়া টেলিভিশন জগতে

২২ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগালে। তাঁর মৃত্যুর কারণ জানাতে তদন্ত চলছে। বিস্তারিত পড়ুন।

অস্বাভাবিক মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর, শোকের ছায়া টেলিভিশন জগতে
  • ১৫ জুন, ২০২৬ ১৭:৪৯
Prefer us on Google

মুম্বই, ১৫ জুন: মাত্র ২২ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগালে। হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ এর মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় আসা সঞ্চিতার। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন জগৎ ও তাঁর অনুরাগীদের মধ্যে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নালাসোপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন সঞ্চিতা। গত ১৪ জুন তিনি নিজের ঘরে একা ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনাটি ঘিরে একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করা হয়েছে। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। চাঞ্চল্যের বিষয়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন সঞ্চিতা। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে একটি গানের সঙ্গে নাচ করতে দেখা যায় অভিনেত্রীকে। সেই পোস্টে অনুরাগীরা প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন। পরে তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই সেই পোস্টের কমেন্ট বক্স শোক বার্তায় ভরে যায়। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন টেলিভিশন জগতের বহু তারকা। উল্লেখ্য, ‘কুমকুম ভাগ্য’ ছাড়াও একাধিক প্রকল্পে কাজ করেছিলেন সঞ্চিতা উগলে। অল্প বয়সেই অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তাঁর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী ও অনুরাগীরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ