নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় এবং বহু পুরনো একটি পুকুর গত একমাস ধরে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের তরফে এমন অভিযোগ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়ে। সম্প্রতি জায়গাটি পরিদর্শনে যান রচনা। চুঁচুড়ায় নানা জায়গায় পুকুর ভরাটের অভিযোগ নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। বলবেন, চুঁচুড়ায় পুকুর ভরাট নিয়ে অভিযোগ আসছে, মানুষের সমস্যা হচ্ছে।



