Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে ঘিরে বিক্ষোভ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারল না পুলিশ

নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে ঘিরে বৃহস্পতিবার সকালে তীব্র বিক্ষোভ হয়। এদিন সকালে নৈহাটি থানা থেকে বের করে সনৎবাবুকে ছ’নম্বর বিজয়নগরে তাঁর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।

প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে ঘিরে বিক্ষোভ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারল না পুলিশ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি বারাকপুর: নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে ঘিরে বৃহস্পতিবার সকালে তীব্র বিক্ষোভ হয়। এদিন সকালে নৈহাটি থানা থেকে বের করে সনৎবাবুকে ছ’নম্বর বিজয়নগরে তাঁর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু গাড়ি থেকে নামানোর পরই বিজেপি কর্মীরা তুমুল বিক্ষোভ দেখান। চোর চোর বলে স্লোগান তোলেন। একজন সনৎকে লক্ষ্য করে ঘুসিও চালান। পুলিশ কোনো রকমে তাঁকে বাঁচিয়ে দেয়। শেষ পর্যন্ত পুলিশি ঘেরাটোপে তাঁকে আবার থানায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তবে এদিনও তিনি পার্থ ভৌমিককে বড় নাট্যকার বলে আক্রমণ করেন। তীব্র ক্ষোভ জানান পার্থ ভৌমিকের উপর।

Advertisement

এনিয়ে পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, মানুষের উপর যেভাবে অত্যাচার ও তাণ্ডব চালিয়েছেন, তাতে এই সামান্য জনরোষের চেয়ে সনতের আরও বেশি শাস্তি পাওয়া উচিত। জমি-বাড়ি দখল করেছেন, বিজেপি কর্মীদের মারধর করেছেন। এমনকী এক মহিলা বিজেপি কর্মীর বাড়িও ভাঙচুর করেছেন। জোর করে ওষুধের দোকান করেছেন। অ্যাম্বুলেন্সের চালক থেকে আজ কোটি কোটি টাকার মালিক। 
অর্জুন সিংয়ের অভিযোগ, নৈহাটির তৃণমূল যুব সভাপতি বিষ্ণু অধিকারীও একজনের কাছ থেকে জমি বাবদ টাকা নিয়ে তাঁকে জমি দেননি। পরবর্তীতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওকেও শিক্ষা দেবে জনগণ। আরেকজন অত্যাচারী টিটাগড়ের বিষ্টু সিং। আদালত চত্বর থেকে পুলিশ ওকে ধরেছে। পার্থ ভৌমিক ইস্যুতে মন্ত্রীর কটাক্ষ, তৃণমূল লোক এদিক-ওদিক করে ভাবছেন, হয়তো বেঁচে যাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ