Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

দিল্লিতে মডেল খুনের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য! এনকাউন্টারের পর গ্রেপ্তার খুনি

দিল্লির তিলকনগরে ২১ বছরের মডেল তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মুস্কানকে খুনের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে জিম প্রশিক্ষক ইমরানকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।

দিল্লিতে মডেল খুনের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য! এনকাউন্টারের পর গ্রেপ্তার খুনি
  • ২৮ আগস্ট, ২০২৬ ১৫:৩৬
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ আগস্ট: দিল্লির তিলকনগরে ২১ বছরের মডেল তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মুস্কানকে খুনের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে জিম প্রশিক্ষক ইমরানকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার রাতে রাজৌরি গার্ডেন এলাকায় পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারের’ পর তাঁকে পাকড়াও করা হয়। পুলিশের দাবি, সংঘর্ষে ইমরানের দু’পায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় তিলকনগরে নিজের বাড়িতে ছিলেন মুস্কান। সেই সময় সেখানে পৌঁছন ইমরান। দু’জনের মধ্যে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তর্কাতর্কির পর ধারালো ছুরি দিয়ে মুস্কানকে শরীরের একাধিক জায়গায় কোপ মারে ইমরান। গুরতর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মুস্কান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ইমরান। ঘটনার কথা প্রকাশ্যে আসে বাড়ির পরিচারিকা মুস্কানকে বাড়ির দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখার পর। 

ঘটনার খবর পাওয়ার পরই ইমরানকে ধরতে তৎপর হয় পুলিশ। তৈরি করা হয় একাধিক টিম। শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৌরি গার্ডেন এলাকায় তাঁর অবস্থান জানতে পারে পুলিশ। তাকে সেখান থেকেই গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রথমিক অনুমান, অন্য এক ব্যক্তির সঙ্গে মুস্কানের কথা বলা নিয়ে গত প্রায় দুই মাস ধরে ক্ষুব্ধ ছিলেন ইমরান। তদন্তে জানা গিয়েছে, মুসকান ও ইমরান প্রায় দেড় বছর ধরে একে অপরকে চিনতেন। 

মুস্কান দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি মডেলিংও করতেন তিনি। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খুনের নেপথ্যে ঠিক কী কারণ ছিল এবং অভিযুক্তের সঙ্গে মুস্কানের সম্পর্ক কেমন ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ