Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বাইক চোর’ ধরতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে পুলিস!

‘বাইক চোর’ ধরতে নিজস্ব বাহিনীর পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ারও সাহায্য নিল পুলিস। জলপাইগুড়ি শহরের দু’টি এলাকা থেকে কয়েক দিনের ব্যবধানে দু’টি বাইক চুরির ঘটনা ঘটেছে। রাস্তার পাশে দাঁড় করানো ছিল বাইক দু’টি।

‘বাইক চোর’ ধরতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে পুলিস!
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘বাইক চোর’ ধরতে নিজস্ব বাহিনীর পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ারও সাহায্য নিল পুলিস। জলপাইগুড়ি শহরের দু’টি এলাকা থেকে কয়েক দিনের ব্যবধানে দু’টি বাইক চুরির ঘটনা ঘটেছে। রাস্তার পাশে দাঁড় করানো ছিল বাইক দু’টি। চোখের নিমেষে লক ভেঙে বাইক নিয়ে উধাও হয়ে যায় চোর। দু’টি ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ পুলিসের হাতে এসেছে। 

Advertisement

কোতোয়ালি থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, দু’টি ক্ষেত্রেই ‘বাইক চোর’ একজনই। পুরনো মামলায় কোতোয়ালি থানার পুলিসের কাছে তার কোনও রেকর্ড নেই। তাকে ধরতে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিস। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কোতোয়ালি থানার পেজে। গোটা ঘটনাটি ভেঙে না বললেও পুলিসের তরফে সোশ্যাল মিডিয়ার ওই পেজে লেখা হয়েছে, যদি কেউ ওই যুবককে কোথাও দেখে থাকে, দ্রুত যেন ইনবক্স করা হয়। যদিও সিসি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিস। বৃহস্পতিবার কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, এতটুকু বলতে পারি, দু’টি বাইক চুরির পিছনে একজনই রয়েছে। আমরা সবরকমভাবেই চেষ্টা করছি। শীঘ্রই তাকে ধরে ফেলব আমরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ