Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এখন থেকেই দুর্গাপুজোর থিমের পরিকল্পনা জানতে থানাকে নির্দেশ

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা দুর্গাপুজোর থিম পরিকল্পনা জানার জন্য থানাগুলিকে নির্দেশ দিয়েছেন। বিস্তারিত পড়ুন।

এখন থেকেই দুর্গাপুজোর থিমের পরিকল্পনা জানতে থানাকে নির্দেশ
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখন থেকেই দুর্গাপুজোর থিম-পরিকল্পনা জানতে কলকাতার থানাগুলিকে সক্রিয় হতে নির্দেশ দিলেন  পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন রথযাত্রা নিয়ে বাহিনীর সঙ্গে  এক ভিডিয়ো কনফারেন্সে এই  নির্দেশ দিয়েছেন কলকাতার সিপি। এদিনের ভিডিয়ো কনফারেন্সে লালবাজারের শীর্ষকর্তারা বলেছেন, ‘রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর দুর্গাপুজোর জৌলুস আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। এমনকি পুজোর সময় ভিভিআইপিদের আনাগোনা লেগে থাকবে কলকাতায়।’ তাই এখন থেকেই কলকাতা শহরের বড়ো পুজো কমিটির সঙ্গে কথা বলে থানাগুলিকে আগাম প্রস্তুতি নিতে বলেছেন লালবাজারের শীর্ষকর্তারা। চলতি মাসের মাঝামাঝি রথযাত্রা উৎসব রয়েছে। এই উপলক্ষ্যে কলকাতার সব থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে, শহরের বড়ো রথযাত্রার যাত্রাপথ বা রুট জেনে আগাম ব্যবস্থা নিতে  হবে। পাশাপাশি এদিনের বৈঠকে সিপি কলকাতার প্রতিটি থানাতে অন্তত দু’জন করে এএসআইদের ২-৩ সপ্তাহের ট্রেনিং শেষে, তদন্তকারী অফিসার (আইও) হিসাবে মাঠে নামাতে নির্দেশ দিয়েছেন। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু থানাতে এই কাজ করছেন এসএসআইরা। 

Advertisement

উল্লেখ্য বিধানসভা ভোটের জন্য ফেব্রুয়ারি মাসের পর আর কলকাতা পুলিশের সিপির মাসিক ক্রাইম কনফারেন্স হয়নি। সিপি এদিনের বৈঠকে  ডিসিদের নির্দেশ দিয়েছেন আগামী ৭-৮ জুলাইয়ের মধ্যে ডিভিশনের ক্রাইম মিটিং সেরে ফেলতে হবে সব ডিভিশনের ডিসিদের। তারপর ১১ জুলাইয়ের আশেপাশে সিপির ক্রাইম কনফারেন্স হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ