Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদমের তৃণমূল নেতাকে পুলিশি নিরাপত্তা

বিপদের সম্ভাবনা রয়েছে! তাই বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে দক্ষিণ দমদমমের তৃণমূল নেতা প্রবীর পাল ওরফে কেটি’কে নিরাপত্তা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এক সশস্ত্র নিরাপত্তা কর্মী সব সময় তাঁর সঙ্গে থাকছেন। এনিয়ে দক্ষিণ দমদমের রাজনীতিতে জোর আলোড়ন পড়েছে।

দমদমের তৃণমূল নেতাকে পুলিশি নিরাপত্তা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিপদের সম্ভাবনা রয়েছে! তাই বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে দক্ষিণ দমদমমের তৃণমূল নেতা প্রবীর পাল ওরফে কেটি’কে নিরাপত্তা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এক সশস্ত্র নিরাপত্তা কর্মী সব সময় তাঁর সঙ্গে থাকছেন। এনিয়ে দক্ষিণ দমদমের রাজনীতিতে জোর আলোড়ন পড়েছে। কাউন্সিলার বা দলীয় কোনও পদে না থেকেও প্রবীরবাবুর জন্য এমন নিরাপত্তা ব্যবস্থা কার্যত নজিরবিহীন। 

Advertisement

দক্ষিণ দমদম পুরসভার রাজনীতিতে শাসক দলের কোন্দল নতুন নয়। আর সেই রাজনীতির শিকার হয়েছেন খোদ প্রবীরবাবু। রাজনীতির সাপ-লুডো খেলায় গত বিধানসভা ভোটের পর থেকে ক্রমেই কোনঠাসা হয়েছেন দক্ষ সংগঠক প্রবীরবাবু। গত পুরসভা ভোটে তাঁকে টিকিট দেওয়া হয়নি। শহরের বিভিন্ন ওয়ার্ডে তাঁর অনুগামীদের কোনঠাসা করে কার্যত বসিয়ে দেওয়া হয়েছিল। তবে উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে তাঁকে দমদম, রাজারহাট-গোপালপুর ও উত্তর দমদমের কো-অর্ডিনেটর করতেই, দলীয় স্তরে কেটি’র গুরুত্ব যে ফের বাড়ছে, তা স্পষ্ট হয়েছে। তবে কেটি’র ফের উত্থানে বিরোধী গোষ্ঠীর মধ্যে আলোড়নও শুরু হয়।
 কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব যে তাতে গুরুত্ব দিতে নারাজ, কেটি’কে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে তা প্রমাণিত। পুলিশি নিরাপত্তা প্রসঙ্গে কেটি বলেন, পুলিশ-প্রশাসন নিরাপত্তারক্ষী কেন দিল, কি উদ্দেশ্য রয়েছে, তা তাঁরাই বলতে পারবেন। আমি এবিষয়ে কিছুই জানি না। 

সম্পর্কিত সংবাদ