Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিখোঁজ নাবালককে বিহার থেকে উদ্ধার করল পুলিশ

ময়নাগুড়ির নিখোঁজ নাবালককে বিহার থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের খুশি, বিস্তারিত জানুন।

নিখোঁজ নাবালককে বিহার থেকে উদ্ধার করল পুলিশ
  • ২২ জুন, ২০২৬ ১৬:৩৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: কেটে গিয়েছে প্রায় এক বছর। অবশেষে ময়নাগুড়ির ভোটপট্টি ফাঁড়ির পুলিশ বিহার থেকে উদ্ধার করল ময়নাগুড়ির নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালককে। ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর। 

Advertisement

জানা গিয়েছে, সেদিন ময়নাগুড়ির হেলা পাকরি এলাকার নাবালক ছেলেটি বাড়ির সামনে খেলা করতে করতে হঠাৎ করেই স্থানীয় এক স্টেশনে চলে যায়। সেখান থেকে সে ট্রেনে চেপে চলে যায় নিউ জলপাইগুড়ি। পরবর্তীতে আবার সেখান থেকে বিহারের ট্রেনে উঠে বিহারের কাটিহারে চলে যায় সে। এদিকে ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়েরের পর থেকেই তদন্ত নামে ভোটপট্টি থানার পুলিশ। এরপর বিশেষ অভিযান শুরু করেন তাঁরা। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কাটিহারে ওই নাবালক ছেলেটিকে দেখা গিয়েছে। খবর পেয়ে দেরি না করে পুলিশ বিহারে একটি টিম পাঠায়। নাবালক ছেলেকে ঘোরাঘুরি করতে দেখে সেখানকার প্রশাসন একটি হোমে রেখে দেয় ছেলেটিকে। ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে আইন মোতাবেক ছেলেটিকে নিয়ে আসে। সন্তানকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ