Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রহড়ায় বিস্ফোরণের ঘটনায় ধৃত যুবকের পুলিশ হেপাজত

রবিবার সন্ধ্যায় খড়দহের বন্দিপুর ঠাকুর কলোনির বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ওই ঘরের ভাড়াটিয়া অভিজিৎ সিংকে আটক করেছিল রহড়া থানার পুলিশ।

রহড়ায় বিস্ফোরণের ঘটনায় ধৃত যুবকের পুলিশ হেপাজত
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার সন্ধ্যায় খড়দহের বন্দিপুর ঠাকুর কলোনির বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ওই ঘরের ভাড়াটিয়া অভিজিৎ সিংকে আটক করেছিল রহড়া থানার পুলিশ। দীর্ঘ জেরায় তার বয়ানে অসঙ্গতি মেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সোমবার ধৃতকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement

রবিবার সন্ধ্যায় আচমকা বিকট বিস্ফোরণের আওয়াজে চাঞ্চল্য ছড়ায়। ধৃত অভিজিৎ যে ঘরে ভাড়ায় থাকে, সেই ঘর থেকে ধোঁয়া বের হচ্ছিল। বিস্ফোরণের জেরে তছনছ হয়ে গিয়েছিল গোটা ঘর। ভেঙে গিয়েছিল টিভি। হতাহতের খবর না থাকলেও মজুত বারুদ থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান করেছিল পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু বাজি। তবে, সেসব বাজি নাকি বোমা তৈরির মশলা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযুক্ত অভিজিৎ জানিয়েছিল, কালীপুজোর সময় তুবড়ি বানিয়েছিলাম। তারই মশলা রাখা ছিল। তা থেকেই বিস্ফোরণ। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে গোটা ঘটনা জানার চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ