Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ির বনেটে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার করল পুলিশ

পুলিশের চোখে ফাঁকি দিতে ছোট চার চাকা প্রাইভেট গাড়ির বনেটের ভিতরে লুকিয়ে গাঁজা পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারী

গাড়ির বনেটে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার করল পুলিশ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পুলিশের চোখে ফাঁকি দিতে ছোট চার চাকা প্রাইভেট গাড়ির বনেটের ভিতরে লুকিয়ে গাঁজা পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারী। কিন্তু হঠাৎ সেই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁওয়া বের হতে শুরু হয়। ফলে পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গাড়ি ছেড়ে পালান পাচারকারী। পরে পুলিশ গাড়িটির বনেটের ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার নিমদিঘি এলাকায়। উলুবেড়িয়া থানার পুলিশ গাঁজা উদ্ধারের পাশাপাশি গাড়িটিকে আটক করেছে। এদিন সকাল ১১টা নাগাদ একটি সাদা ছোট চার চাকার প্রাইভেট গাড়ি কলকাতা অভিমুখে যাচ্ছিল। জাতীয় সড়কের নিমদিঘির কাছে গাড়িটির সামনে থেকে ধোঁওয়া বের হতে থাকে। চালক গাড়ি থেকে নেমে জল আনতে যাওয়ার নাম করে পালিয়ে যান। এদিকে গাড়ি থেকে ধোঁওয়া বের হতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশের পাশাপাশি দমকলকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর গাড়ির বনেট খুলতেই দেখা যায় ইঞ্জিনের চারপাশে সারি দিয়ে সাজানো আছে গাঁজার প্যাকেট। পরে সেগুলি উদ্ধার করে পুলিশ। গাড়িটিতে ঝাড়খণ্ডের নম্বর প্লেট ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ