Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ, আজ থেকে রাস্তায় নামছে অতিরিক্ত বাহিনী

উৎসবে মেতেছে বাংলা। পুজোর ভিড় সামাল দিতে আজ, পঞ্চমী থেকেই জলপাইগুড়িতে রাস্তায় নামছে পুলিশ। মহিলাদের নিরাপত্তায় থাকছে পিঙ্ক পুলিশ ও পুলিশের উইনার্স টিম।

পুজোর ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ, আজ থেকে রাস্তায় নামছে অতিরিক্ত বাহিনী
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ২৭ সেপ্টেম্বর: উৎসবে মেতেছে বাংলা। পুজোর ভিড় সামাল দিতে আজ, পঞ্চমী থেকেই জলপাইগুড়িতে রাস্তায় নামছে পুলিশ। মহিলাদের নিরাপত্তায় থাকছে পিঙ্ক পুলিশ ও পুলিশের উইনার্স টিম। পুজোর ভিড়ে যাতে শিশুরা হারিয়ে না যায় কিংবা কোনও শিশু হারিয়ে গেলে যাতে দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেজন্য এবার চাইল্ড কার্ড চালু করেছে প্রশাসন। রাস্তার পাশে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে মিলবে ওই কার্ড। তাতে শিশুর নাম, ঠিকানা ও পরিবারের কারও মোবাইল নম্বর লিখে শিশুর গলায় ঝুলিয়ে দিতে বলা হয়েছে পুলিশের তরফে। 

Advertisement

আজ শনিবার জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে বলেন, বিকেল ৪টে থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। জলপাইগুড়ি, ময়নাগুড়ির মতো শহরে হেঁটে ঠাকুর দেখার আবেদন জানানো হচ্ছে সবাইকে। প্রতিটি প্যান্ডেলের নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। মণ্ডপে ঢোকা ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। পুলিশের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে। যে কেউ ১০০ ও ১১২ নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারেন। 

উৎসব নির্বিঘ্ন করার পাশাপাশি বিসর্জন ঘাট তৈরির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বিসর্জন ঘটে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা থাকবে। বসানো হবে সিসি ক্যামেরা। ৪ অক্টোবর পুজো কার্নিভাল। তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ