Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতার মিছিল, যান চলাচলের বিকল্প রুট পুলিসের

পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দুপুরে ১টায় নাগাদ দলীয় ব্যানারে পদযাত্রায় পা মেলাবেন তৃণমূল সুপ্রিমো।

মমতার মিছিল, যান চলাচলের বিকল্প রুট পুলিসের
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার দুপুরে ১টায় নাগাদ দলীয় ব্যানারে পদযাত্রায় পা মেলাবেন তৃণমূল সুপ্রিমো। কলেজ স্কোয়্যার থেকে শুরু হবে মিছিল। কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে এস এন ব্যানার্জি রোডে গিয়ে পড়বে পদযাত্রা। সেখান থেকে ডানদিক ঘুরে সোজা ডোরিনা ক্রসিংয়ের দিকে এগবেন মমতা। মিছিল শেষে সেখানে বক্তব্য রাখবেন তিনি। মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত ‘এল’ আকারের রুটটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। 

Advertisement

পুলিস সূত্রের খবর, দুপুর ১২ টার পর থেকেই কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট বন্ধ করে দেওয়া হতে পারে। এরপরে মিছিলের অবস্থান অনুযায়ী, সংযোগকারী রাস্তাগুলি সাময়িকভাবে বন্ধ করা হবে। মিছিল নির্দিষ্ট এলাকা পার করলে সংযোগকারী রাস্তাগুলির যান চলাচল স্বাভাবিক করা হবে। তার জন্য এদিন মধ্য কলকাতায় বাড়তি ৩০০ ট্রাফিক পুলিস মোতায়েন করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। জানা গিয়েছে, দুপুরে কলেজ স্ট্রিটে জমায়েত শুরু হলে এম জি রোড-কলেজ স্ট্রিট ক্রসিং, কলেজ স্ট্রিট-মৌলানা শওকত আলি স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হতে পারে। সেই সময় শিয়ালদহগামী যানবাহন লেনিন সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। মিছিল এগতে শুরু করলে লেনিন সরণি বন্ধ করে ধর্মতলা থেকে শিয়ালদহগামী যানবাহনগুলি এম জি রোড ও শওকত আলি স্ট্রিট দিয়ে পাশ করানো হবে। 
পদযাত্রা এস এন ব্যানার্জি রোডে এসে পড়লে মৌলালি ক্রসিং থেকে ধর্মতলাগামী যানবাহন আটকে দেওয়া হবে। বিকল্প রুট হিসেবে, শিয়ালদহ, কলেজ স্ট্রিট, এম জি রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে 
বলে জানাচ্ছে পুলিস। যদিও লালবাজারের দাবি, পরিস্থিতি বুঝে যানবাহনের বিকল্প রুট নির্দিষ্ট সময়ে ঠিক করবে পুলিস। সেক্ষেত্রে উল্লিখিত বিকল্প রুট পরবর্তীতে বদল হতেও পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ