Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই কেয়ারটেকারকে মারধর, অভিযুক্ত পুলিশ আধিকারিক

দুই কেয়ারটেকারকে মারধর করেছেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। থানার ভিতরে ঘটেছে অশান্তি। বিস্তারিত জানুন।

দুই কেয়ারটেকারকে মারধর, অভিযুক্ত পুলিশ আধিকারিক
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফ্ল্যাট দেখভালের দায়িত্বে থাকা দুজন কেয়ারটেকারকে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এমনকি থানার ভিতরেও তাঁদের নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুটি মামলা রুজু হয়েছে নরেন্দ্রপুর থানায়। একটি আক্রান্তরা লিখিত দিয়েছেন এবং অপরটি পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে। শোনা গিয়েছে, পালটা অভিযোগ দায়ের করেছেন ওই পুলিশ আধিকারিকও। 

Advertisement

ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহামায়াতলার অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন ওই পুলিশ আধিকারিক ও তাঁর সঙ্গী। সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ফ্ল্যাট ছেড়ে দিতে বলেন মালিক। কিন্তু অভিযোগ, ফ্ল্যাট ছাড়তে টালবাহানা শুরু করেছিলেন পুলিশ আধিকারিক। এইভাবে কয়েক মাস কেটে যায়। কিছুদিন আগে ওই ফ্ল্যাটে তালা দিয়ে চলে যান পুলিশ অধিকারিক। পালটা দরজায় আরও একটি তালা লাগিয়ে দেন ওই কেয়ারটেকার। শনিবার মাঝরাতে যখন ওই পুলিশ আধিকারিক ফ্ল্যাটে আসেন তখন দ্বিতীয় তালা দেখে সেটি ভাঙতে চেষ্টা করেন। বাধা দেন দুই কেয়ারটেকার। অভিযোগ, এরপরই পুলিশ আধিকারিক তাঁর নিরাপত্তাক্ষীদের নিয়ে দুজনকে মারধর করেন। রাস্তা দিয়ে তখন নরেন্দ্রপুর থানার টহলদারি ভ্যান যাচ্ছিল। গোলমালের খবর পেয়ে তারা দুই কেয়ারটেকারকে থানায় তুলে নিয়ে আসে। অভিযুক্ত পুলিশ আধিকারিকও চলে আসেন সেখানে। বাইরের গোলমালের রেশ কাটতে না কাটতেই আরও একবার অশান্তি ছড়িয়ে পড়ে থানার ভিতরে। অভিযোগ সেখানেও দুই কেয়ারটেকারকে মারধর করেন ওই পুলিশ আধিকারিক। অর্ক জানা ও অভিজিৎ প্রধান নামে ওই দুই কেয়ারটেকার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানান। সূত্রের খবর, এই অফিসার একসময় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এখন পোস্টিং উত্তর ২৪ পরগনায়।

সম্পর্কিত সংবাদ