Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোয় ডিজে বক্স নিয়ন্ত্রণ করতে ক্লাবগুলিকে নিয়ে বৈঠক পুলিসের

হাতে মাত্র আর কয়েক সপ্তাহ। আসন্ন দুর্গাপুজোকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিজুড়ে পুজো উদ্যোক্তারা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

পুজোয় ডিজে বক্স নিয়ন্ত্রণ করতে ক্লাবগুলিকে নিয়ে বৈঠক পুলিসের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: হাতে মাত্র আর কয়েক সপ্তাহ। আসন্ন দুর্গাপুজোকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিজুড়ে পুজো উদ্যোক্তারা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হিলি থানা পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করল। পুজো উদ্যোক্তারা কী করতে পারবেন আর কী করতে পারবেন না, সে বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন, তার জন্য ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিস প্রশাসন।

Advertisement

বৈঠকে উচ্চস্বরে মাইক বাজানো, ডিসপ্লে বোর্ড নির্দেশিকা, অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি ক্লাবকে এইসব নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে পুলিস।
হিলি থানার আইসি শীর্ষেন্দু অধিকারী জানান, পুজোর দিনগুলিতে মণ্ডপে ডিজে সাউন্ড সিস্টেম বাজানোয় নিয়ন্ত্রণ সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিসেরও  কড়া নজরদারি থাকবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এবছর এখনও পর্যন্ত হিলি ব্লকে মোট ৩৯টি পুজোর অনুমতি দেওয়া হয়েছে। এবার সেরা পুজো উদ্যোক্তাদের  শারদ সম্মান প্রদান করবে হিলি থানা। এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সঠিক নিয়ম মেনে পুজো পরিচালনার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে হিলির একাধিক ক্লাব রয়েছে। এই বিগ বাজেটের পুজোয় বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর সহ জেলার বিভিন্ন জায়গা থেকে  দর্শনার্থী আসে। রাতভর চলে ঠাকুর দেখা।

Advertisement
সম্পর্কিত সংবাদ