Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ছ’বছর আগের হামলার ঘটনায় কল্যাণের নামে থানায় অভিযোগ

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা কবীরশংকর বসু

ছ’বছর আগের হামলার ঘটনায় কল্যাণের নামে থানায় অভিযোগ
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা কবীরশংকর বসু। কবীরবাবু দু’বার শ্রীরামপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। দু’বারই পরাজিত হয়েছেন তিনি।

Advertisement

২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপির এই নেতার উপর হামলার ঘটনা ঘটেছিল। কবীরবাবুর অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই হামলা চালানো হয়েছিল। প্রায় দু’শো তৃণমূল কর্মী তাঁর বাড়ি ঘিরে রেখেছিল। গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিক্ষোভও দেখায় তারা। সন্ধ্যা থেকে রাত ২টো পর্যন্ত তাঁকে ঘেরাও করে রাখা হয়। সেই সময় থানায় অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। উলটে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। সেই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে বিজেপি নেতাকে নির্দোষ বলে জানিয়ে দেয়।
রাজ্যে পালাবদলের পর কবীরশংকর বসু সেই হামলার বিচার চেয়ে নতুন করে অভিযোগ দায়ের করেছেন থানায়। বৃহস্পতিবার তিনি শ্রীরামপুর থানায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তথা ঋতব্রত-তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি পাপ্পু সিং, রিষড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান সহ একাধিক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আকাশ পাত্র নামের এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আইনি পথেই জবাব দেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ