Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনে পুলিশ কমিশনার, বিধায়ক ও চেয়ারম্যানরা

কাল, সোমবার ছটপুজো। বারাকপুর শিল্পাঞ্চলে একটি বড় অংশের মানুষের কাছে বড় উৎসব। বারাকপুর মহকুমায় ১৪৭টি ঘাট রয়েছে, যেখানে বহু মানুষ দণ্ডি কেটে গঙ্গায় পুজো দেন।

ছটপুজোর প্রস্তুতি পরিদর্শনে পুলিশ কমিশনার, বিধায়ক ও চেয়ারম্যানরা
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাল, সোমবার ছটপুজো। বারাকপুর শিল্পাঞ্চলে একটি বড় অংশের মানুষের কাছে বড় উৎসব। বারাকপুর মহকুমায় ১৪৭টি ঘাট রয়েছে, যেখানে বহু মানুষ দণ্ডি কেটে গঙ্গায় পুজো দেন। শনিবার এই পুজো শুরু হলেও মূল পুজো সোমবার সূর্যাস্তের সময় আর মঙ্গলবার সূর্যোদয়ের সময় হবে। ছটে অংশগ্রহণকারী মানুষের যাতে অসুবিধা না হয়, সেজন্য পুলিশ ও প্রতিটি পুরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটগুলিতে পরিদর্শন করা হয়েছে। বসানো হয়েছে আলো। ভাঙাচোরা ঘাটগুলির মেরামতির কাজ চলছে জোরকদমে। ঘাট সংলগ্ন রাস্তাগুলিও সংস্কারের কাজ করা হচ্ছে। বরানগর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করা হয় শনিবার। পুলিস কমিশনার মুরলীধর শর্মা ছাড়াও পুরসভার চেয়ারম্যান, বিধায়করা ঘাটগুলির হাল ঘুরে দেখেন। পাশাপাশি সেগুলির নিরাপত্তার ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। যাতে মহিলাদের দণ্ডি কাটতে কোনও অসুবিধা না হয়, তার ব্যবস্থাও করা হচ্ছে। গঙ্গার ঘাটে মহিলাদের পোশাক ছাড়ার ঘরও তৈরি করা হয়েছে। ঘাটগুলিতে যাতে ছটপুজোয় অংশগ্রহণকারী ভক্তদের কোনও অসুবিধা না হয়, তার প্রশাসনিক স্তরে সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। 

Advertisement

এদিন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জগদ্দল, কাঁকিনাড়া এলাকার গঙ্গার ঘাটগুলি ঘুরে দেখেন। রাস্তা তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। 
গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস পুরসভার অফিসার-ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে ঘাট পরিদর্শন করেন। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী ঘাটগুলি পরিদর্শনের পাশাপাশি ছটপুজোয় অংশগ্রহণকারী ১৬০০ জনের হাতে উপহার তুলে দেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ