Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাসের মধ্যে সাত ডাকাত ধরল পুলিশ

এক মাস আগে নন্দীগ্রাম থানার মঙ্গলচক গ্রামে এক গৃহস্থের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

একমাসের মধ্যে সাত ডাকাত ধরল পুলিশ
  • ৬ আগস্ট, ২০২৬ ১৩:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এক মাস আগে নন্দীগ্রাম থানার মঙ্গলচক গ্রামে এক গৃহস্থের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রচুর সোনার গয়না, অস্ত্রশস্ত্র, একটি বাইক উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় আরও তিন দুষ্কৃতী অধরা। গত ৬ জুলাই গভীর রাতে মঙ্গলচক গ্রামের বাসিন্দা সনৎকুমার দাসের বাড়িতে ওই ভয়াবহ ডাকাতি হয়েছিল। দুষ্কৃতীরা বাড়ির ভিতর এক রাউন্ড গুলিও চালিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। রেয়াপাড়া থেকে তেরপেখ্যা যাওয়ার রাস্তার ধারে ফাঁকা জায়গার মধ্যে বাড়িটি হওয়ায় দুষ্কৃতীরা বাড়িটি টার্গেট করে অপারেশন চালিয়েছিল। আজ নন্দীগ্রাম থানায় সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, দুষ্কৃতীরা ১০জন ছিল। সাতজন বাড়ির ভিতর ঢুকেছিল। তিনজন বাইরে রেইকি করছিল। তাদের কাছে ধারালো অস্ত্রশস্ত্র ছাড়াও আগ্নেয়াস্ত্র ছিল। গৃহকর্তা সনৎ দাসকে খাটের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়ার পাশাপাশি তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না, লক্ষাধিক নগদ ও বাড়ির জিনিসপত্র ডাকাতি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতিরা। এরপর দ্রুত এই ঘটনার তদন্তে নেমে চেন্নাই থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তকারী দল। এছাড়াও, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। আরও তিন দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। চুরি হওয়া সোনা অলঙ্কারের মধ্যে বেশিরভাগটাই উদ্ধার করা গিয়েছে পুলিশ মারফত খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ