Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বড় দলগুলিকে বেগ দিতে চায় পুলিস এসি

বড় দলগুলিকে বেগ দিতে চায় পুলিস এসি
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৮৫৯

Advertisement

ইতিহাস: বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী এই ক্লাব। মাঝে অবনমনও হয়েছে। ২০১৯-২০ সালে ফের প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হয় পুলিস এসি। জায়ান্ট কিলার হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে এই ক্লাবের। গতবারও মোহন বাগানকে হারিয়ে চমক দেয় তারা। তাছাড়া এই ক্লাবে চিমা ওকেরি, শিশির ঘোষের মতো তারকারা কোচিং করিয়েছেন। এবারও ইন্সপেক্টর কুসুম দ্বিবেদি এবং ইন্দ্রনারায়ণ চৌধুরির উদ্যোগে ঢেলে দল সাজিয়েছে পুলিস এসি। গোয়ার জোসেফ নায়েককে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য ফুটবলার: গতবারের বেশ কিছু ফুটবলার ধরে রাখা হয়েছে। উল্লেখযোগ্য নাম শুভ ঘোষ, শেখ সাহিল, ফয়সল আলি, সুরজ আলি, মহম্মদ আমিন প্রমুখ।
কোচের মন্তব্য: অতীতে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। তাই কলকাতা ফুটবল আমার কাছে নতুন নয়। ভারতের রাজ্য লিগগুলির মধ্যে অন্যতম সেরা সিএফএল। এবার আমরা ভালো টিম গড়েছি। প্রস্তুতিও জোরকদমে চলছে। দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়াই লক্ষ্য থাকবে।
সেরা পারফরম্যান্স: তিন প্রধানকে বাররার বেগ দেওয়া। 
লক্ষ্য: সুপার সিক্সের যোগ্যতা অর্জন।

Advertisement
সম্পর্কিত সংবাদ