Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবকে হারাল নর্থইস্ট

পাঞ্জাবকে হারাল নর্থইস্ট
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসি’কে ২-১ গোলে হারাল পেড্রো বেনালির ছেলেরা। ১৮ মিনিটের মধ্যেই দু’গোলে এগিয়ে যায় উত্তরপূর্বের ফ্র্যাঞ্চাইজি দলটি। স্কোরশিটে নাম তোলেন গুইলেরমো ফার্নান্ডেজ ও নেস্টর আলবিয়াচ। তবে প্রথমার্ধের সংযোজিত সময়ে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নর্থইস্টের দীনেশ সিং। দ্বিতীয়ার্ধে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে মরিয়া প্রয়াস চালায় পাঞ্জাব। তবে এই পর্বে রক্ষণ জমাট রাখতে সক্ষম আশির আখতাররা। ম্যাচের শেষলগ্নে ইভান নোভোসেলেচের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে ব্যর্থ পাঞ্জাব। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল নর্থইস্ট। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল।
Advertisement
এদিকে, প্রায় এক দশক পর আই লিগে প্রত্যাবর্তন ঘটল ডেম্পো এফসি’র। শনিবার মরশুমের প্রথম ম্যাচে আইজলের কাছে আটকে যেতে হল তাদের। দিনের অপর ম্যাচে নামধারী এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল দিল্লি এফসি।
সম্পর্কিত সংবাদ