Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েত থেকে অনলাইনে ইস্যু লক্ষাধিক সার্টিফিকেট

পঞ্চায়েত থেকে অনলাইনে ইস্যু লক্ষাধিক সার্টিফিকেট
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: পঞ্চায়েত দপ্তরের নির্দেশে গ্রাম পঞ্চায়েতগুলি অনলাইনে বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করতে শুরু করেছে। ফলে জন্ম, মৃত্যু বা অন্যান্য শংসাপত্রের জন্য আর পঞ্চায়েতে হত্যে দিয়ে পড়ে থাকতে হচ্ছে না সাধারণ মানুষকে। ব্যাপক সুবিধা হয়েছে তাঁদের। দপ্তরের হিসেব বলছে, এই সময়কালে এক লক্ষেরও বেশি সার্টিফিকেট ইস্যু করেছে বিভিন্ন পঞ্চায়েত। সুবিধা পেয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। সব চেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যত শংসাপত্র ইস্যু হয়েছে, তার মধ্যে ৪৪ শতাংশই দিনের দিনে।
Advertisement
গ্রাম পঞ্চায়েত থেকে এতদিন রেসিডেন্সিয়াল, ইনকাম, ক্যারেক্টার সহ মোট ছ’টি শংসাপত্র অনলাইনে পেতেন বাসিন্দারা। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি। তা হল, কোনও ছাত্রী বা মহিলা কন্যাশ্রী বা রূপশ্রীর জন্য আবেদন করতে গেলে তাঁকে অবিবাহিত সার্টিফিকেট দিতে হয়। এবার গ্রাম পঞ্চায়েত সেটাও দেবে অনলাইনে।
অনলাইনে ইস্যু হওয়া সার্টিফিকেট যাতে জাল না হয়, তা সুনিশ্চিত করেছে পঞ্চায়েত দপ্তর। প্রতিটি শংসাপত্রে থাকছে কিউআর কোড এবং একটি নম্বর। এই শংসাপত্র আসল না নকল, তা এক ক্লিকেই যাচাই করা যাবে। দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, বিভিন্ন প্রান্তিক এলাকার মানুষ এখন ঘরে বসে আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এতে তাঁদের অনেক সুবিধা হয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন এসেছে ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য। 
Advertisement
সম্পর্কিত সংবাদ