নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পূর্ণকুম্ভে বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে কি ফের ট্রেন বেলাইনের চক্রান্ত? কারণ বুধবার রাতে পানিপথ - দিল্লি রেললাইনের মাঝে মিলেছে ১৮ ফুট লম্বা একটি লোহার রড। ট্রেনের লোকো পাইলটের তৎপরতায় ওই লাইনে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে রেলমন্ত্রক। রেলওয়ে আইনের ১৫০ নং ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অর্থাৎ, ট্রেনকে বেলাইন করার চক্রান্ত হয়েছে। এই বিষয়ে তড়িঘড়ি তদন্তের নির্দেশও দিয়েছে রেল বোর্ড।
Advertisement
ঠিক কী ঘটেছিল বুধবার রাতে? রেল সূত্র জানাচ্ছে, পানিপথ থেকে গানাউরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। আচমকাই গোহানা রেল সেতুর কাছে চালক অদ্ভুত বস্তু দেখতে পান। তিনি ট্রেন থামান। নিচে নেমে দেখতে পান সেটি একটি বিশাল লোহার রড। তার উপর দিয়ে ট্রেন চালিয়ে দিলে বেলাইন হতে বাধ্য। কালবিলম্ব না করে তিনি
নিকটবর্তী স্টেশনে খবর দেন। এরপর রেল পুলিস আসে। শুরু করা হয় তদন্তও।
নিকটবর্তী স্টেশনে খবর দেন। এরপর রেল পুলিস আসে। শুরু করা হয় তদন্তও।



