Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

পিনাকা রকেট সিস্টেম ক্রয়ে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা

পিনাকা রকেট সিস্টেম ক্রয়ে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দেশের নিরাপত্তার স্বার্থে বড়সড় পদক্ষেপ মোদি সরকারের। দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম প্রকল্পে অনুমতি দিল মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবেনেট কমিটি। এর জন্য মোট ১০ হাজার ২০০ কোটির টাকা ব্যয়ে দু’টি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। আগামী ৩১ মার্চের মধ্যে চুক্তি দু’টি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, হাই এক্সপ্লোসিভ প্রি-ফ্রাগমেন্টেড রকেট অ্যামুনিশনের জন্য ৫ হাজার ৭০০ কোটি এবং এরিয়া ডিনায়াল আর্টিলারি মিউনিশনের জন্য ৪ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি করা হবে। এই চুক্তির মাধ্যমে পিনাকার ১০টি রেজিমেন্টের জন্য প্রয়োজনীয় গোলাবরুদ সরবরাহ করা হবে। মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম পিনাকায় দু’টি প্যাড রয়েছে। যার প্রতিটিতে ৬টি করে রকেট রয়েছে। ৪৫ সেকেন্ডে ১২টি রকেট ছুড়তে পারে এই লঞ্চার। পিনাকার আগের পাল্লা ছিল ৪০ থেকে ৪৫ কিলোমিটার। আধুনিকীকরণের পর তা বেড়ে হয়েছে ৭৫ কিলোমিটার। সেনার ট্রাকে চাপিয়ে সহজেই এক জায়গা থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ