নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর ও মানকর: পানাগড়ের দুর্ঘটনার চারদিনের মাথায় সাদা ক্রেটা গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেপ্তার করল পুলিস। পুলিসের দাবি, বৃহস্পতিবার অণ্ডাল থানার টপলাইনে ১৯নম্বর জাতীয় সড়কের একটি গাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসের একটি সূত্রের দাবি, প্রভাবশালী বাবলু ঘটনার পরই উত্তরপ্রদেশ পালিয়েছিল। আগাম জামিন নিতেই সম্ভবত ফের বাংলায় ঢুকছিল সে। পুলিস তখনই অণ্ডাল থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার কাঁকসা থানায় আসে ছ’সদস্যের ফরেন্সিক টিম। তাঁরা দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়িই পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থল থেকে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায় যে গাড়িতে ছিলেন তার একটি লুকিং গ্লাসও উদ্ধার করেছে তারা। যদিও পুলিসি তদন্তে খুশি নন মৃত সুতন্দ্রার মা। এদিন মৃতার মা বলেন, রবিবার রাতের ঘটনার পর চারদিন পেরিয়ে গিয়েছে। মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। সেদিন কী হয়েছিল এখনও পরিষ্কার নয়। এরপর পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবেই। আমার সহজ কথা, যে অপরাধী তাকে প্রকাশ্যে আনা হোক।
Advertisement
পানাগড়ের ঘটনার প্রতিবাদে এদিন দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচি শুরু করে বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীরা দুর্গাপুরে ডেপুটি পুলিস কমিশনারের অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত সেই কর্মসূচি চলে। যা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, অভিযুক্ত বাবলু যাদব ও তার ঘনিষ্ঠরা প্রতি নির্বাচনে বিজেপিকে আর্থিক সাহায্য করে। সেকারণে কাবাড়িপট্টি এলাকায় পঞ্চায়েত আসনগুলিতেও এবারও আমরা পরাজিত হয়েছি। বাবলু ঘনিষ্ঠরা সকলেই বিজেপির সক্রিয় কর্মী। নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচাতে বিজেপি পানাগড়ের ইস্যুতে দুর্গাপুরে আন্দোলন করছে। দুর্গাপুরে বিজেপির কর্মসূচিতে অংশ নেওয়া দলের জেলা সহ সভাপতি রমণ শর্মা বলেন, দুর্গাপুরে আমাদের এই কর্মসূচি শুধু পানাগড়কে কেন্দ্র করে নয়, রাজ্যের সামগ্রিক পরিস্থিতির প্রতিবাদে।
গত রবিবার রাতে পথ দুর্ঘটনায় চন্দননগরের ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। প্রথমে অভিযোগ উঠেছিল, ইভটিজাররা কটূক্তি করার পর তাঁদের গাড়ি ধাওয়ার করার জেরেই এই ঘটনা। যদিও পুলিস দাবি করে, রেষারেষির জেরেই এই ঘটনা। ঘটনার পর সুতন্দ্রার গাড়িতে থাকা তাঁর সহকর্মী ও চালক এলাকায় থাকলেও বাবলু ও গাড়িতে থাকা বাকিরা পালিয়ে যায়। পুলিস জানতে পারে, সেদিন বাবলুই গাড়িটি চালাচ্ছিল। তিনদিন ধরে খুঁজেও তার হদিশ পায়নি পুলিস। এরই মাঝে বাবলুর সঙ্গে প্রভাবশালী যোগ, উল্কার গতিতে তার উত্থান নিয়ে জোর চর্চা শুরু হয়। তখনই সামনে আসে উত্তরপ্রদেশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ রয়েছে। তারপরই ভিনরাজ্যে পাড়ি দেয় পুলিস। পুলিসি চাপে সে বাংলায় ফিরছিল নাকি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের জন্য এখানে আসছিল তা খোলসা করেনি পুলিস।
এই ঘটনায় তৃণমূল ও বিজেপির তরজা ক্রমশ বাড়ছে। ঘটনার পর থেকেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সরব হয়। যদিও পানাগড়ে বিজেপির একাধিক পঞ্চায়েত সদস্য থাকলেও তাঁরা এনিয়ে টুঁ শব্দটিও করেননি। কাঁকসা থানা ঘেরাওয়ের কর্মসূচির কথা বিজেপি জানালেও পরে তা থেকে তারা পিছিয়ে আসে। শেষে দুর্গাপুরে কর্মসূচি নেয় তারা। এই ইস্যু হাতিয়ার করেছে তৃণমূল। তাদের অভিযোগ, অভিযুক্তরা বিজেপি ঘনিষ্ঠ। নিজেদের মুখ বাঁচাতেই পানাগড়ে কর্মসূচি করেনি বিজেপি।