Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ার সমবায়ে বড় জয় তৃণমূলের

পাণ্ডুয়ার সমবায়ে বড় জয় তৃণমূলের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ার পোটবা সমবায়ের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। ওই সমবায়ের নির্বাচনে রবিবার সবক’টি আসনেই তৃণমূল বিপুল ভোটে জিতেছে। নির্বাচনে বিজেপি এবং বামেরা পৃথকভাবে লড়াই করলেও হালে পানি পায়নি। ১২টি আসনই তৃণমূলের দখলে গিয়েছে। ওই সমবায় অবশ্য তৃণমূলেরই দখলে ছিল। নির্বাচনের সাফল্য নিয়ে ব্লক সভাপতি আনিসুল ইসলাম বলেন, পাণ্ডুয়াতে ধারাবাহিকভাবে সমবায় নির্বাচনে আমাদের জয় হয়েছে। রাজ্য সরকারের উন্নয়ন কৃষিপ্রধান এলাকার মানুষ উপকৃত হয়েছেন। আমরা সুফল পাচ্ছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ