Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানীয় জল নিয়ে জাতীয় সম্মেলন রাজস্থানে, যোগ দিচ্ছেন মন্ত্রী পুলক

পানীয় জল নিয়ে জাতীয় সম্মেলন রাজস্থানে, যোগ দিচ্ছেন মন্ত্রী পুলক
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ থেকে দু’দিন ব্যাপী দ্বিতীয় সর্বভারতীয় রাজ্য জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীদের সম্মেলন বসছে রাজস্থানের উদয়পুরে। সম্মেলনে যোগ দিতে সোমবার উদয়পুর পৌঁছলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। সম্মেলনের থিম, ‘২০৪৭-এ ভারত হবে একটি জল সুরক্ষিত দেশ’। দেশের মানুষের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল সুনিশ্চিত করা নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। এর আগে রাজ্যের মন্ত্রীদের নিয়ে প্রথম সম্মেলন হয়েছিল ভোপালে। প্রসঙ্গত, বাংলায় এক কোটি ৭৫ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার টার্গেট ধার্য করে কাজ এগচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যে, ৯৫ লক্ষ বাড়িতে সংযোগ নিশ্চিত করেছে রাজ্য। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পরে প্রকল্পের কাজ শুরু করেও প্রায় ৫৫ শতাংশ কাজ সম্পূর্ণ করেছে রাজ্য সরকার। ফলে রাজ্যের এই সাফ্যলের কথাই সম্মেলনে তুলে ধরা হতে পারে বলেও ধরে নেওয়া হচ্ছে। আবার, এবারের কেন্দ্রীয় বাজেটে ‘জল জীবন মিশন’ প্রকল্পের মেয়াদ ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে মোদি সরকার। এই পরিস্থিতিতে সম্মেলন আগামী দিনের নীতি নির্ধারণের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ