Bartaman Logo
৯ জুন, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে পহেলগাঁও কাণ্ডের কড়া নিন্দা প্রধানমন্ত্রীর, সন্ত্রাসবাদ রুখতে সুর মেলাল ব্রিকস গোষ্ঠীও

পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে এবার ব্রিকসের মঞ্চেও সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার ব্রিকস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘পহেলগাঁও হামলা শুধু ভারতের উপর নয়, মানবতার উপরেও একটা বড় ধাক্কা।’

আন্তর্জাতিক মঞ্চে পহেলগাঁও কাণ্ডের কড়া নিন্দা প্রধানমন্ত্রীর, সন্ত্রাসবাদ রুখতে সুর মেলাল ব্রিকস গোষ্ঠীও
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে এবার ব্রিকসের মঞ্চেও সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার ব্রিকস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘পহেলগাঁও হামলা শুধু ভারতের উপর নয়, মানবতার উপরেও একটা বড় ধাক্কা।’ এখানেই না থেমে তিনি জানান, নীতিগতভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপের নিন্দা করা উচিত। নিজেদের সুবিধামতো সন্ত্রাসবাদের সমালোচনা করাটা কখনই কাম্য নয়। একটা দেশ, যারা সন্ত্রাসবাদের শিকার এবং যে দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের কখনই এক করে দেখা উচিত নয়। এর পরেই ব্রিকস গোষ্ঠীর তরফেও পহেলগাঁও হামলার কড়া নিন্দা করা হয়। পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন, সন্ত্রাসবাদের মোকাবিলার সময় কোনও দেশেরই দু’মুখো নীতি নেওয়া উচিত নয়।

Advertisement

ব্রিকসের মঞ্চ থেকে সন্ত্রাসবাদকে নিশানা করেন মোদি। জঙ্গিদের বিরুদ্ধে সমস্ত দেশকে একযোগে কঠোর ব্যবস্থা নিতে সমস্ত দেশের কাছে আর্জি জানান তিনি। পাশাপাশি তাঁর দাবি, জঙ্গিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে কারও মনেই অন্য কোনও ভাবনা আসা উচিত নয়।

সম্পর্কিত সংবাদ