Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাল্টা দিল চীন, আমেরিকার বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক চাপাল বেজিং

চীনের পণ্যের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা। এবার পাল্টা দিল বেজিং। আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। সেই তালিকায় যেমন রয়েছে খাদ্যপণ্য, তেমনই আছে বস্ত্রও

পাল্টা দিল চীন, আমেরিকার বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক চাপাল বেজিং
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেজিং, ৪ মার্চ: চীনের পণ্যের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা। এবার পাল্টা দিল বেজিং। আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। সেই তালিকায় যেমন রয়েছে খাদ্যপণ্য,  তেমনই আছে বস্ত্রও। আজ, মঙ্গলবার চীনের অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, মার্কিনি পণ্যের উপর অতিরিক্ত ১০-১৫ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। কোনও পণ্যের উপর ১০ শতাংশ আবার কোনও পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক অতিরিক্ত হারে চাপানো হবে। আগামী ১০ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বেজিং। কোন কোন পণ্যের উপর এবার অতিরিক্ত শুল্ক ধার্য করা হবে সেই বিষয়ে বিবৃতি জারি করে চীন জানিয়েছে, সোয়াবিন, শূয়রের মাংস এবং অন্যান্য পণ্যের উপর ১০ শতাংশ এবং আমেরিকা থেকে আমদানি করা মুরগির মাংস, গম, ভুট্টা এবং তুলোর উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন। তবে এই আমদানি শুল্ক আরোপের বিষয়টি ভালো চোখে দেখছেন না ধনকুবের ওয়ারেন বাফেট। গোটা বিষয়টি নিয়ে ট্রাম্পের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন তিনি। তাঁর মতে এর ফলে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ