Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে হাতেকলমে ট্রাফিক আইন শিখল পড়ুয়ারা

পুলিসের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে হাতেকলমে ট্রাফিক আইন শিখল পড়ুয়ারা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা. উলুবেড়িয়া: হাতে নোট বই, পেন, ফাইন চার্ট আর একটি সাদা কাগজ। শুক্রবার সকালে পুলিসের সঙ্গে এসব নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বাগনান উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্র। পথ নিরাপত্তার বিষয়গুলি পুলিসের সঙ্গে থেকে হাতেকলমে পাঠ নিল তারা। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা নিষেধ, সিট বেল্ট না বেঁধে গাড়ি না চালানো, হেলমেট না পরে বাইক চালানো, টু হুইলারে তিনজন ওঠা ইত্যাদি বেআইনি কাজগুলি সম্পর্কে ছাত্রদের জানান পুলিস আধিকারিকরা। 
Advertisement
কয়েকদিন আগে উলুবেড়িয়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করতে এসে হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানিয়েছিলেন, শুধু সাধারণ মানুষ নয়, এই কাজে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে প্রতিটি বিদ্যালয়ে রোড সেফটি ক্লাব তৈরি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নিয়ে গিয়ে হাতেকলমে পথ নিরাপত্তার বিষয় বোঝানো হবে। শুক্রবার সকালে বাগনান থানার উদ্যোগে ১৬ নম্বর জাতীয় সড়কে মানকুর মোড়ে বাগনান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে যাওয়া হয়। ট্রাফিক আইন ভাঙলে আইন ভঙ্গকারীদের কত টাকা জরিমানা করা হবে সে বিষয়টি ছাত্রদের জানানো হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক আধিকারিক জানান, ছাত্র-ছাত্রীদের হাতেকলমে শেখানোর জন্যই এই উদ্যোগ। ছাত্রদের বক্তব্য অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় হল। এদিন উলুবেড়িয়া পুরসভা মুক্ত মঞ্চে পথ নিরাপত্তা, সাইবার সচেতনতা নিয়ে কর্মশালার আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল, অতিরিক্ত পুলিস সুপার জর্জ অ্যালেন জন, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। একাধিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও হাজির ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ