সংবাদদাতা, রায়গঞ্জ: বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসায় পরীক্ষাকেন্দ্রের বাইরে কান্না পরীক্ষার্থীর। রায়গঞ্জ শহর ট্রাফিক পুলিসের সহায়তায় বাড়ি থেকে অ্যাডমিট এনে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে পরীক্ষা দিল সাবনুর ইয়াসমিন নামে ওই পরীক্ষার্থী। এদিন মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। রায়গঞ্জের মালঞ্চা হাইস্কুলের ছাত্রী সাবনুরের সেন্টার ছিল রায়গঞ্জ শহরের গার্লস হাইস্কুলে।
Advertisement
এদিন সাবনুর সাড়ে দশটার আগে পরীক্ষা কেন্দ্রে চলে আসে সাবনুর। কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ব্যাগে অ্যাডমিট না পেয়ে আকাশ ভেঙে পড়ে ছাত্রীটির। অসহায় ছাত্রীটি কেন্দ্রের সামনেই কান্না শুরু করে দেয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সেসময় ট্রাফিকের কাজের জন্য রায়গঞ্জ গার্লস স্কুলের সামনে যান কনস্টেবল পিন্টু বর্মন। তিনি বিষয়টি জানতে পেরে বাইকে পরীক্ষার্থীকে তুলে আট কিমি দূরে তার বাড়ি যান। সেখান থেকে অ্যাডমিট এনে আবার সঠিক সময়ে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেন পিন্টু। পুলিসের তৎপরতায় সঠিক সময়ে পরীক্ষা দিতে পেরে খুশি সাবনুর। এই ঘটনায় রায়গঞ্জ শহর ট্রাফিকের ওসি তাপস কুমার বিশ্বাস বলেন, পরীক্ষার্থীদের জন্য পুলিস সদা তত্পর।