Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশী থেকে কলকাতা যাওয়ার সরকারি দু’টি বাসের পরিষেবা ফের চালুর দাবি

দীর্ঘদিন ধরে বন্ধ কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবা। ফের সরকারি বাস চালানোর দাবি তুললেন এলাকার বাসিন্দারা। পলাশীপাড়া থেকে সরাসরি কলকাতা যাওয়ার দুটি সরকারি বাস চলতো।

পলাশী থেকে কলকাতা যাওয়ার সরকারি দু’টি বাসের পরিষেবা ফের চালুর দাবি
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: দীর্ঘদিন ধরে বন্ধ কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবা। ফের সরকারি বাস চালানোর দাবি তুললেন এলাকার বাসিন্দারা। পলাশীপাড়া থেকে সরাসরি কলকাতা যাওয়ার দুটি সরকারি বাস চলতো। সেই বাস দুটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পলাশীপাড়া, তেহট্ট সহ আশেপাশের গ্রামে কলকাতা যাওয়ার সরাসরি কোনও সরকারি বাস নেই। এলাকায় প্রচুর ব্যবসায়ী, ছাত্রকে  বিভিন্ন কাজে প্রায় কলকাতা যেতে হয়। বাম আমলে সকালে ও দুপুরের দিকে দুটি সরকারি বাস চলতো। তা দীর্ঘদিন বন্ধ হয়ে যায়। পরে তৃণমূল ক্ষ্মমতায় আসার পর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দুটি সরকারি বাস আবার চালু হয়। তখন মানুষ ভেবেছিলেন যে এবার সমস্যার সমাধান হল। এই দুটো বাসের মধ্যে একটি পলাশীপাড়া, তেহট্ট, চাপড়া কৃষ্ণনগর হয়ে কলকাতা যেত। অন্যটি পলাশী, দেবগ্রাম বেথুয়াডহরী হয়ে কলকাতা যেত। বেশ কিছুদিন চলার পর সেই বাস দুটি বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, দুটি বাসেই ভিড় হওয়া সত্ত্বেও কেন বন্ধ হল তা বুঝতে পারা গেল না। ওই বাস দুটি চলাচল করলে আমাদের খুব সুবিধা হতো। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আবার যাতে বাস দুটো যাত্রা শুরু করে। এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী সোমনাথ হাইত বলেন, এলাকার প্রচুর ব্যবসায়ী আছেন। যারা বিভিন্ন প্রয়োজনে কলকাতা যান প্রতি সপ্তাহে। অনেকে দু’দিন অন্তর কলকাতা যান। বাস দুটো চলাচল করায় সকলের সুবিধা হয়েছিল আসা যাওয়ার ক্ষেত্রে। ব্যবসায়ী থেকে অসুস্থ মানুষ সকলেরই সরাসরি এই বাসে কলকাতা যেতে সুবিধা হতো। এখন বাসে করে গিয়ে হয় পলাশী না হয় কৃষ্ণনগর গিয়ে ট্রেন ধরে কলকাতা যেতে হয়। ফলে নানা সমস্যায় আমাদের পড়তে হয়। আবার বাস দুটো চালু হলে আমাদের সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দাদের সুবিধা হয়। এই বিষয়ে সরকারি এক আধিকারিক বলেন, বিষয়টি পরিবহণ দপ্তরের সঙ্গে কথা বলে দেখা হবে। আবার বাস দুটো যাতে পুনরায় চালু করা যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ