Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস পরিচয় দিয়ে প্রেমিককে মারধর

পুলিস পরিচয় দিয়ে প্রেমিককে মারধর
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পুলিস পরিচয় দিয়ে প্রেমিক ও তাঁর বন্ধুকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ক্যানিং থানার সাতমুখী বাজার এলাকায় ঘটেছে এই ঘটনা। আক্রান্ত যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। চন্দন মণ্ডল নামে ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সেই সম্পর্ক মানতে চাননি প্রেমিকার বাড়ির সদস্যরা। চন্দন বলেন, মেয়ের বাড়ি থেকে আমাদের সম্পর্ক নিয়ে আপত্তি ছিল। যদিও ওর দাদা আমায় পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এরপর বুধবার রাতে একটি গাড়ি করে কয়েকজন আসে। নিজেদের পুলিস পরিচয় দিয়ে আমাকে ও এক বন্ধুকে তুলে ক্যানিং নিয়ে আসে। ওদের সঙ্গে প্রেমিকার এক দাদা ছিলেন। একটি নির্জন এলাকায় ব্যাপক মারধর করা হয় আমাদের। এমনকী প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। থানায় লিখিত অভিযোগ করেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ