Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসি অভিযানে উদ্ধার ৫০টি অস্ত্র, ৩২ রাউন্ড কার্তুজ

পুলিসি অভিযানে উদ্ধার ৫০টি অস্ত্র, ৩২ রাউন্ড কার্তুজ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এক অভিযুক্ত পুলিসকে গুলি করে পালায়। সেই ঘটনার পর সব জেলায় বেআইনি আগ্নেয়াস্ত্র অভিযানে নামল রাজ্য পুলিস। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে বিভিন্ন জেলা থেকে মোট ৫০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিস। মিলেছে ৩২ রাউন্ড কার্তুজ। গ্রেপ্তার করা হয়েছে মোট ৬১ জনকে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির একাংশ জেলাতেই তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে। বিহার থেকেও কিছু আগ্নেয়াস্ত্র এসেছিল। ধৃতরা সবাই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। কোথা থেকে তারা আগ্নেয়াাস্ত্রগুলি পেয়েছিল, ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিস। -ফাইল চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ