Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস হেফাজতে ধৃতরা

পুলিস হেফাজতে ধৃতরা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রী তথা উদীয়মান নৃত্যশিল্পীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত দুই যুবককে বৃহস্পতিবার তোলা হয় বনগাঁ আদালতে। এদিন ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিস। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। বুধবার রাতে ঘর থেকে উদ্ধার হয় অদ্রিকা দাসের (১৭) ঝুলন্ত দেহ। ছাত্রীর বাবার অভিযোগ, মেয়ের বন্ধুরাই তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। ঘটনায় ছাত্রীর দুই বন্ধু সুমন্ত বিশ্বাস ও রকি দাসকে গ্রেপ্তার করেছে পুলিস। বাকিদের খোঁজ চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ