Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস আধিকারিকের বাড়ির সামনে ময়লা ফেলে ‘শায়েস্তা’

পুলিস আধিকারিকের বাড়ির সামনে ময়লা ফেলে ‘শায়েস্তা’
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পুলিস অফিসারকে শায়েস্তা করতে তাঁর বাড়ির সামনে জঞ্জাল ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। সেখানে গঙ্গা তীরবর্তী এলাকায় বাড়ি বারাকপুর পুলিস কমিশনারেটে কর্মরত পুলিস আধিকারিক ওঙ্কারনাথ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাড়ির সামনে একটি গাড়ি রাখা থাকে। সেই গাড়ি সরাতে বলেন কাউন্সিলার রমেশ সাউ। অভিযোগ, তা মানতে চাননি ওই আধিকারিক। তাঁকে সবক শেখাতে আবর্জনার স্তূপ বাড়ির সামনে এনে ফেলে দেওয়া হয়। গোটা ঘটনা বন্দি হয়েছে সিসি ক্যামেরায়। 
Advertisement
রমেশ সাউ বলেন, বারবার বলা সত্ত্বেও ওই আধিকারিক কথা শুনছেন না। পুলিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হচ্ছে। পুলিস অফিসারের স্ত্রী টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, কাউন্সিলার পরিবারের উপরে নির্যাতন চালাচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে পুলিস জানিয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ