টেক্সাস: রিংয়ে নামার আগেই প্রতিপক্ষ জেক পলকে চড় মেরে আসর জমিয়ে দিলেন মাইক টাইসন। বুঝিয়ে দিলেন, দীর্ঘ ১৯ বছর আগে বক্সিংকে বিদায় জানালেও তাঁর জোস পুরোপুরি ফুরিয়ে যায়নি। ২৭ বছর বয়সি জেক পলের সঙ্গে ৫৮ বছরের টাইসনের লড়াই ঘিরে সরগরম বক্সিং মহল। ম্যাচের আগে ফটোসেশনের মঞ্চে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। আসলে টাইসনকে উত্তপ্ত করতে প্রতিপক্ষ পল বিভিন্ন অঙ্গভঙ্গি করছিলেন। এতেই মেজাজ হারিয়ে সপাটে চড় কষান টাইসন।