Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোজ্ঞ প্রযোজনা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করল কৃষ্ণকলি সংস্থা। অসাধারণ পরিবেশনা ও কবিতা উপস্থাপন। বিস্তারিত পড়ুন।

মনোজ্ঞ প্রযোজনা
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করল কৃষ্ণকলি সংস্থা। ওকাকুরা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ‘২৫শে বৈশাখ’ ও ‘ঝড়ের খেয়া’ কবিতা দু’টি আলেখ্যরূপে উপস্থাপন করলেন কৃষ্ণকলি বসু নিয়োগী, সুছন্দা ঘোষ, সায়ন্তনী গুপ্ত ও শুভাশিস মিত্র। রবীন্দ্রভারতী সোসাইটির সদস্যরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন দু’টি গান। এরপর একক নিবেদনে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনা চমৎকার। পারমিতা বন্দ্যোপাধ্যায়, মধুমন্তী বন্দ্যোপাধ্যায়, রূপা মুখোপাধ্যায় সহ আরও অনেকের পরিবেশনা অনবদ্য। 

Advertisement

কলি ঘোষ

Advertisement
সম্পর্কিত সংবাদ